Grilled Cheese

ExploreLog inSign up
Terms of UsePrivacy PolicyCommunity StandardsHelpGet the app

Grilled Cheese is a product of Village Compute

Version devBuilt at: 2026-10-11 02:37:10 EDT

Explore

PostsPeople
LatestRanked
@stoptobaccobd.bsky.socialOct 10, 2026, 2:33 PM

ধূমপানে বাড়ে বিষণ্নতা, ঝুঁকিতে পড়ে মানসিক স্বাস্থ্য!

মানসিক চাপ কমাতে ধূমপান করেন? এটি ভুল ধারণা। নিকোটিনের আসক্তি উদ্বেগ, অস্থিরতা ও ঘুমের সমস্যা বাড়াতে পারে, যা মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। নিজের শরীর ও মনের যত্ন নিন। সুস্থ জীবনের জন্য ধূমপান ছাড়ুন, আজই...

#StopTobacco | #BrainHealth | #MentalHealth | #QuitSmokingToday

@stoptobaccobd.bsky.socialOct 8, 2026, 7:55 AM

শিশু, কিশোর-তরুণদের ই-সিগারেট ও নতুন তামাকপণ্যের আগ্রাসন থেকে সুরক্ষার আহ্বান জানিয়ে ০৯ অক্টোবর ‘জাতীয় তামাকমুক্ত দিবস’ উদযাপন করা হচ্ছে। ই-সিগারেটের বিভিন্ন স্বাদ ও ফ্লেভার, আকর্ষণীয় ডিজাইন, আধুনিক ডিভাইস এগুলো সবই নেশায় আসক্তির ফাঁদ! তামাক কোম্পানির মরণ ফাঁদ থেকে সতর্ক থাকুন এবং সন্তান ও প্রিয়জনদের নিরাপদ রাখুন। ই-সিগারেট/ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবীতে বাংলাদেশ তামাক বিরোধী জোটের সাথে একাত্ম থাকুন

#StopTobacco | #BanE_Cigarette

@stoptobaccobd.bsky.socialOct 7, 2026, 11:07 AM

৯ অক্টোবর, জাতীয় তামাকমুক্ত দিবস। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: “ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন“। কিশোর-তরুণদের নেশার জালে আক্রান্ত করছে ধূর্ত তামাক কোম্পানি। এজন্য ই-সিগারেট, ভেপ নামে নতুন নতুন তামাক পণ্য বাজারে আনছে। এসব নেশাপণ্য থেকে কিশোর-তরুণদের সুরক্ষার জন্য বাংলাদেশে ই-সিগারেটসহ ইমার্জিং তামাক পণ্য নিষিদ্ধ করা জরুরি

#StopTobacco | #NNTD | #BanE_Cigarette | #ProtectYouth

@stoptobaccobd.bsky.socialOct 5, 2026, 9:57 AM

অবৈধ পন্থায় ই-সিগারেট বিক্রি, দোকান সিলগালা!

পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট উৎপাদন, আমদানি, প্রচারণা, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও ক্ষতিকর এ নেশা পণ্যের আমদানি নিষিদ্ধ। ধূর্ত তামাক কোম্পানি ও তাদের সহযোগীরা বিভিন্ন উপায়ে এসব পণ্য দেশে আনছে। ই-সিগারেট, ভেপসহ সকল ইমার্জিং তামাক পণ্য আমদানির পাশাপাশি উৎপাদন, বিক্রি, ব্যবহারও অবিলম্বে নিষিদ্ধ করুন।
#StopTobacco

@stoptobaccobd.bsky.socialOct 4, 2026, 8:09 AM

অবৈধ পন্থায় ই-সিগারেট বিক্রি, দোকান সিলগালা!

বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ই-সিগারেট আসক্তিকর ও মাদকের সম্প্রসারণ ঘটাচ্ছে। এসব অবৈধ পণ্যের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ই-সিগারেট বিক্রয়ের দোকান সিলগালা করে বন্ধ করেছে।

পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট উৎপাদন, আমদানি, প্রচারণা, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে। ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত রাখতে ই-সিগারেট, ভেপসহ সকল ইমার্জিং তামাক অবিলম্বে নিষিদ্ধ করুন।

#StopTobacco 🚭

@stoptobaccobd.bsky.socialOct 3, 2026, 2:47 PM

তামাক বিরোধী সচেতনতামূলক ভিডিওগুলো বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে দেখতে ‘স্টপ টোব্যাকো বাংলাদেশ’ এর ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন। ভিডিওগুলো দেখুন, অন্যের সাথে শেয়ার করুন। তামাক বিরোধী সচেতনতা ছড়িয়ে দিন।

www.youtube.com/@stoptobacco...

#StopTobacco | #ProtectPeople | #QuitSmoking | #TobaccoKills 🚭

@stoptobaccobd.bsky.socialOct 1, 2026, 1:07 PM

মানস- এর সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, ১৪২ মিনিট দৈর্ঘ্যের ‘রাক্ষস’ সিনেমায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে ১৯২ বার ধূমপান ও তামাক পণ্য সেবনের দৃশ্য প্রদর্শন করা হয়েছে। বিনোদনের নামে কিশোর-তরুণদের ক্ষতিকর তামাকের নেশায় প্ররোচনা দেওয়া হচ্ছে! ‘রাক্ষস’সহ এ ধরনের সিনেমার সাথে সংশ্লিষ্ট শিল্পী, পরিচালক-প্রযোজক ও পরিশেকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করুন।

#StopTobacco

@stoptobaccobd.bsky.socialSep 30, 2026, 11:01 AM

হৃদযন্ত্র (হার্ট) ভালো রাখতে তামাককে না বলুন, আজই...

হৃদরোগে ২৪ শতাংশ মৃত্যুর জন্য দায়ী তামাক/ধূমপান। সিগারেটের ধোঁয়ায় নিকোটিনসহ ৭০০০+ রাসায়নিক রয়েছে। অনেকগুলো রাসায়নিক হৃদ্‌রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি বাড়ায়।বিড়ি-সিগারেট-ইসিগারেটের ধোঁয়া অধূমপায়ীদের জন্য ক্ষতিকর।প্রতিটি হৃদস্পন্দনই জীবন। নিজেকে ভালোবাসুন, তামাকমুক্ত থাকুন।বাসাবাড়ি, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন তামাকমুক্ত রাখুন
#WorldHeartDay | #StopTobacco | #hearthealth | #heart❤️

@stoptobaccobd.bsky.socialSep 29, 2026, 5:26 AM

আপনি কি জানেন? বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ লাখ মানুষ হৃদ্‌রোগে মারা যায়, যা মোট মৃত্যুর প্রায় ১৭%। হৃদ্‌রোগজনিত মৃত্যুর প্রায় ২৪% তামাক ব্যবহারে সম্পৃক্ত। প্রায় ৮০% হৃদ্‌রোগ প্রতিরোধ সম্ভব।

ধূমপান এবং তামাক পণ্যের ব্যবহার হৃদ্‌রোগের ঝুঁকি অধূমপায়ীদের তুলনায় ২–৪ গুণ বেশি! তামাকের বিষাক্ত রাসায়নিক হৃদ্‌যন্ত্র ও রক্তনালির মারাত্মক ক্ষতি করে। তাই নিজের হার্ট ও স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও সব ধরনের তামাক ছাড়ুন, আজই❤️

#WorldHeartDay | #StopTobacco

@stoptobaccobd.bsky.socialSep 26, 2026, 12:56 PM

আপনি তাকে দেবেন নির্মল বাতাস, বিনিময়ে আপনি পাবেন অক্সিজেন- তাইতো কথা। অথচ আপনি তাতে বিষধোঁয়া ভরে আলকাতরায় ডুবিয়ে দিচ্ছেন! ফুসফুস যে কাতরায় আলকাতরায়- ভেবে দেখেছেন কখনো? ভিডিওতে দেখুন, কী অবিচার করছেন আপনি তার ওপর। এর পরিণাম ভয়াবহ! ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু না চাইলে তামাক ছাড়ুন, আজই! #StopTobacco

www.youtube.com/watch?v=4p2f...

@stoptobaccobd.bsky.socialSep 24, 2026, 10:57 AM

🚭 ধূমপান: ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ!

বিড়ি-সিগারেটের ধোঁয়ায় আছে ৭০০০+ বিষাক্ত রাসায়নিক, যার মধ্যে ৭০টি ক্যান্সার সৃষ্টিকারী;
👉 ৯০% ফুসফুস ক্যান্সার ও সিওপিডি মৃত্যুর জন্য দায়ী ধূমপান;
❗ধূমপান ফুসফুসকে ধ্বংস করে, এজমা, সিওপিডি, এম্ফাইসিমা, নিউমোনিয়া ডেকে আনে।

✅ সুস্থ ফুসফুসের জন্য আজই ধূমপান ছাড়ুন। নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন।

#StopTobacco | #LungHealth | #QuitSmokingToday | 🚭

@stoptobaccobd.bsky.socialSep 24, 2026, 10:56 AM

🚭 ধূমপান: ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ!

বিড়ি-সিগারেটের ধোঁয়ায় আছে ৭০০০+ বিষাক্ত রাসায়নিক, যার মধ্যে ৭০টি ক্যান্সার সৃষ্টিকারী;
👉 ৯০% ফুসফুস ক্যান্সার ও সিওপিডি মৃত্যুর জন্য দায়ী ধূমপান;
❗ধূমপান ফুসফুসকে ধ্বংস করে, এজমা, সিওপিডি, এম্ফাইসিমা, নিউমোনিয়া ডেকে আনে।

✅ সুস্থ ফুসফুসের জন্য আজই ধূমপান ছাড়ুন। নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন।

#StopTobacco | #LungHealth | #QuitSmokingToday | 🚭

@stoptobaccobd.bsky.socialSep 22, 2026, 10:45 AM

সম্প্রতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর গবেষণায় জানা গেছে, বন্ধু, সহকর্মীর প্ররোচনায় ৩৭.৯% তরুণ ক্ষতিকর ও নেশাদায়ক ই-সিগারেট ব্যবহার করছেন। এই নেশার মাধ্যমে অল্পবয়সীরা মাদকের দিকে ধাবিত হয়, যা দেশে কিশোর গ্যাং সৃষ্টির অন্যতম কারণ। মাদকাসক্তির টাকার জন্য দেশে চুরি, ছিনতাই, খুন, অপহরন, ধর্ষণের মতো নানারকম অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই সাবধান হোন, আপনার সন্তানকে বন্ধু নির্বাচনে সতর্ক রাখুন, নেশা থেকে দূরে রাখুন।
#StopTobacco | #BanE_Cigarette 🚭

@stoptobaccobd.bsky.socialSep 22, 2026, 10:44 AM

সম্প্রতি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর গবেষণায় জানা গেছে, বন্ধু, সহকর্মীর প্ররোচনায় ৩৭.৯% তরুণ ক্ষতিকর ই-সিগারেট ব্যবহার করছেন। ধূমপান বা ই-সিগারেটের নেশার দিকে কিশোর-তরুণদের ধাবিত হওয়া বিপজ্জনক। কারণ, এই নেশার মাধ্যমে অল্পবয়সীরা মাদকের দিকে ধাবিত হয়, যা দেশে কিশোর গ্যাং সৃষ্টির অন্যতম কারণ। আপনার সন্তানকে বন্ধু নির্বাচনে সতর্ক রাখুন, নেশা থেকে দূরে রাখুন। পৃথিবীর ৪৬টি দেশ ই-সিগারেট নিষিদ্ধ করেছে
#StopTobacco | #BanE_Cigarette 🚭

@stoptobaccobd.bsky.socialSep 20, 2026, 1:12 PM

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এর সংশোধনী ২০২৬ অনুযায়ী - বাস টার্মিনাল ভবন ও প্রাঙ্গণ একটি পাবলিক প্লেস এবং এ সকল স্থান সম্পূর্ণ তামাকমুক্ত!

আসুন, জনস্বাস্থ্য সুরক্ষায় বাস টার্মিনাল, বাসাবাড়িসহ সকল পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনসমূহ তামাকমুক্ত রাখি। আইন মেনে চলি, অন্যকে আইন মানতে উৎসাহিত করি।

#StopTobacco | #TobacccoControlLaw | #TobaccoControl | #SaveLives #TobaccoKills

@stoptobaccobd.bsky.socialSep 17, 2026, 12:27 PM

শিশু-কিশোরদের নিকোটিনের নেশায় আসক্ত করতে তামাক কোম্পানিগুলো ই-সিগারেটকে নিরাপদ বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। আইন অমান্য করে শিশুদের দৃষ্টি সমান উচ্চতায় (আই-লেবেল) সিগারেটের দোকানে খেলনা ও চকলেটের সাথে সিগারেট সাজিয়ে রাখছে, যেন অল্প বয়সেই নেশার দিকে ধাবিত করা যায়। রঙিন ফ্লেভার, আকর্ষণীয় ডিজাইন—তামাক কোম্পানির মরণ ফাঁদ! নিজে সতর্ক থাকুন, সন্তান ও প্রিয়জনদের নিরাপদ রাখুন।

#StopTobacco | #ProtectYouth | #QuitSmoking 🚭

@stoptobaccobd.bsky.socialSep 16, 2026, 12:23 PM

তামাক বিরোধী সচেতনতামূলক ভিডিওগুলো বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে দেখতে ‘স্টপ টোব্যাকো বাংলাদেশ’ এর ইউটিউব চ্যানেলটি সাবক্রাইব করুন। ভিডিওগুলো দেখুন, অন্যের সাথে শেয়ার করুন। তামাক বিরোধী সচেতনতা ছড়িয়ে দিন।

www.youtube.com/@stoptobacco...

#StopTobacco | #ProtectPeople | #QuitSmoking | #TobaccoKills 🚭

@stoptobaccobd.bsky.socialSep 15, 2026, 2:30 PM

সিগারেটের দাম কমানোর স্বাধীনতা চেয়ে এনবিআরের কাছে আবেদন করেছে বিএটি। বিএটির প্রস্তাব বাস্তবায়ন হলে সরকার ২,২১১ কোটি টাকার বেশি রাজস্ব হারাতে পারে বলে জানিয়েছে বিএনটিটিপি। অথচ, ২০২৬ সালের জুলাইয়ে বিএটির কাছ থেকে ১,৬৮৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে—আগের বছরগুলোর গড়ের চেয়ে ৩৩৫ কোটি টাকা বেশি।

বিএটির অনিয়ম-অপকর্মের বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ ও কঠোর হওয়ার আহ্বান জানাই।

#StopTobacco | #BAT | #Corruption | #NBR

@stoptobaccobd.bsky.socialSep 9, 2026, 12:24 PM

বিশ্বখ্যাত জার্নাল ল্যানচেট এর প্রকাশিত গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে ২৭০ কোটির বেশি মানুষ বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানের শিকার হয়েছে, তন্মধ্যে- 👧 ৭৬.৭ কোটি শিশু (নবাগত শিশু হতে ১৪ বছর) ⚠️ প্রায় ১৭ কোটি অধূমপায়ী মানুষ অকালে মারা যায় ⚠️ বাংলাদেশে বছরে প্রায় ২৬ হাজার অধূমপায়ী পরোক্ষ ধূমপানে মারা যায়, যার অধিকাংশই শিশু ও নারী 👉 অধূমপায়ীদের সুরক্ষায় বাসা-বাড়ি, শিশুদের খেলাধুলার মাঠ, পার্কসহ পাবলিক প্লেস ও পরিবহন ধূমপানমুক্ত রাখি #StopTobacco🚭

@stoptobaccobd.bsky.socialSep 8, 2026, 1:14 PM

বিএটিবি’র অপকর্মের তালিকা বিশাল!

মুনাফার পাহাড় গড়তে বিএটিবি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি, শ্রমিক অধিকার লঙ্ঘন, আইন-নীতি অমান্য এবং সরকারের রাজস্ব ফাঁকির মতো গুরুতর অপরাধ করে আসছে।

গণমাধ্যমে বিএটির বিরুদ্ধে ২০২২–২৩ অর্থবছরে ২১১.৫২ কোটি টাকা আয় গোপন, ২০২৫ সালের এপ্রিল–জুনে ২৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি এবং বাজেটের আগে মজুত সিগারেটের মাধ্যমে ২১০.৮৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠে এসেছে

#StopTobacco | #BATBangladesh

Load more