Grilled Cheese

ExploreLog inSign up
Terms of UsePrivacy PolicyCommunity StandardsHelpGet the app

Grilled Cheese is a product of Village Compute

Version devBuilt at: 2026-10-13 02:48:55 EDT

Explore

PostsPeople
LatestRanked
@stoptobaccobd.bsky.socialSep 8, 2026, 1:14 PM

বিএটিবি’র অপকর্মের তালিকা বিশাল!

মুনাফার পাহাড় গড়তে বিএটিবি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি, শ্রমিক অধিকার লঙ্ঘন, আইন-নীতি অমান্য এবং সরকারের রাজস্ব ফাঁকির মতো গুরুতর অপরাধ করে আসছে।

গণমাধ্যমে বিএটির বিরুদ্ধে ২০২২–২৩ অর্থবছরে ২১১.৫২ কোটি টাকা আয় গোপন, ২০২৫ সালের এপ্রিল–জুনে ২৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি এবং বাজেটের আগে মজুত সিগারেটের মাধ্যমে ২১০.৮৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠে এসেছে

#StopTobacco | #BATBangladesh

@stoptobaccobd.bsky.socialSep 6, 2026, 11:23 AM

‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬) অনুয়ায়ী, পাবলিক প্লেস ও পরিবহনে -

🚫 সিগারেট
🚫 জর্দা, সাদাপাতা
🚫 বিড়ি
🚫 গুল সহ
ধূমপান বা ধোঁয়াবিহীন - সব ধরনের তামাক পণ্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
আইন অমান্যে জরিমানা ২০০০ টাকা। আইন জানুন, আইন মেনে চলুন। নিজের ও অন্যদের ক্ষতি করা থেকে বিরত থাকুন।

#StopTobacco | #TobacccoControlLaw | #TobaccoControl | #TobaccoKills

@stoptobaccobd.bsky.socialSep 5, 2026, 2:26 PM

পরোক্ষ ধূমপানের শিকার হয়ে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যান্সারে বছরে পৃথিবীতে ১৩ লক্ষাধিক এবং বাংলাদেশে ২৬ হাজার অধূমপায়ী মারা যায়, এদের অধিকাংশ শিশু ও নারী! পরোক্ষ ধূমপানে গর্ভবতী মায়ের মারাত্মক ক্ষতি হয়, যে কারণে দুর্বল, ঝুঁকিপূর্ণ ও মৃত বা শারীরিক জটিলতাসহ শিশু প্রসবের ঝুঁকি বৃদ্ধি পায়।

আসুন সকলে নারী, শিশুসহ অধূমপায়ীদের সুরক্ষায় পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন, বাসা-বাড়ি শতভাগ তামাকমুক্ত রাখি
#StopTobacco
www.youtube.com/watch?v=lp4J...

@stoptobaccobd.bsky.socialSep 3, 2026, 9:00 AM

সিগারেটের ধোঁয়ায় ৭,০০০+ ক্ষতিকর রাসায়নিক রয়েছে, একজন বাবা’র ধূমপানে তার সন্তান নীরবে অসুস্থ্যতা ও মৃত্যুর দিকে ধাবিত হয়, শিশুদের ফুসফুস ও শ্বাসনালীর মারাত্মক ক্ষতি করে, ক্যান্সার, ফুসফুসের রোগের ঝুঁকি বাড়ায়! যা কোনো বাবা-ই চান না। নিজের জন্য, সন্তানের জন্য, সর্বোপরি পরিবারের জন্য আজই ধূমপান ও তামাক ছাড়ুন। বাসাবাড়ি, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপান ও তামাকমুক্ত রাখুন

#QuitSmokingToday | #StopTobacco | #SecondhandSmoking